News71.com
 Bangladesh
 08 Oct 21, 09:26 PM
 208           
 0
 08 Oct 21, 09:26 PM

স্বপ্ন নয়, কঠোর পরিশ্রমেই ভবিষ্যৎ গড়তে হবে॥ পরিকল্পনা মন্ত্রী

স্বপ্ন নয়, কঠোর পরিশ্রমেই ভবিষ্যৎ গড়তে হবে॥ পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শুধু স্বপ্ন দেখে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে। শুক্রবার(০৮ অক্টোবর) নগরীরর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ইতিহাস কিংবা অতীতের সঙ্গে লড়াই করা সম্ভব না। কিন্তু চাইলে নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করা যায়। বিষয়টি তরুণদের হাতেই আছে। শুধু স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে। তিনি বলেন, যে কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া. অ্যাডভেঞ্চার, ঝুকিঁগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে যুক্ত করতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত। বাংলাদেশ পর্বে বিজয়ী ১২টি দল ব্লকচেইন অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, তরুণরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহণকারী। আমি বিশ্বাস করি, ২০২২ সালের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে আরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন