News71.com
 Bangladesh
 08 Oct 21, 09:28 PM
 210           
 0
 08 Oct 21, 09:28 PM

বিএনপিই দেশকে নতজানু রাষ্ট্র বানাতে চায়॥ ওবায়দুল কাদের

বিএনপিই দেশকে নতজানু রাষ্ট্র বানাতে চায়॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নয়, বিএনপিই দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৮ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

তিনি বলেন, বিএনপিই তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশে বাংলাদেশের মর্যাদা নষ্ট করছে৷ অপরদিকে আওয়ামী লীগ বাড়াতে কাজ করে যাচ্ছে৷ বিএনপিই ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এবং বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর অপচেষ্টা করে ৷ ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপোষহীন। যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন তাহলে ২০০১ সালেই ক্ষমতায় আসতে পারতেন। জনগণ এখন বিএনপির গণ-আন্দোলনের ডাক শুনলে হাসেমন্তব্য করে তিনি বলেন, কারণ গত ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু জনগণ তো দূরের কথা তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন