News71.com
 Bangladesh
 09 Oct 21, 06:02 PM
 161           
 0
 09 Oct 21, 06:02 PM

জামালপুরে নকল আমেরিকান ডলারসহ আটক ১॥

জামালপুরে নকল আমেরিকান ডলারসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ জামালপুরে আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। আটক আজগর আলী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমেরিকান ১০০ ডলারের ২২টি জাল নোটসহ আজগরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। তিনি বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে আমেরিকান জাল ডলার বিক্রয় করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামে জামালপুর সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন