News71.com
 Bangladesh
 17 Oct 21, 09:35 AM
 185           
 0
 17 Oct 21, 09:35 AM

বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে॥ ওবায়দুল কাদের

বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির শাসনামলে বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো৷ তারা আবার নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে। শুক্রবার (১৫ অক্টোবর) ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন