
নিউজ ডেস্কঃ নরসিংদীতে পূজায় মদ খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় রকি দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। রকি ওই উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার সুনীল দাসের ছেলে। তিনি পৌর এলাকার এমপি মার্কেটে একটি মাছের আড়তে কাজ করতেন। জানা গেছে, শুক্রবার দুপরে রকি তার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে হাজীপুরের বাউনি নামক এলাকায় ঘুরতে যান। সেখানে খোলা জায়গায় মদ্যপান করার জন্য আশপাশের এলাকা থেকে তার সমবয়সী এবং অনেক বন্ধু যুক্ত হয়। এক পর্যায়ে মদ খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন আচমকা রকি দাসকে পেছন থেকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু বলেন, শুনেছি মাদক খাওয়া ও কেনা নিয়ে এক জনকে ছুরিকাঘাত করা হয়েছে। বিস্তারিত এখনো জানতে পারিনি।