News71.com
 Bangladesh
 19 Oct 21, 11:08 PM
 192           
 0
 19 Oct 21, 11:08 PM

মাদকবিরোধী অভিযানে আটক ৪৭॥

মাদকবিরোধী অভিযানে আটক ৪৭॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১ হাজার৮৪১ পিস ইয়াবা, ১০ ক্যান বিয়ার, ৪০৯ গ্রাম ৯০৫ পুরিয়া হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ২২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন