News71.com
 Bangladesh
 19 Oct 21, 11:13 PM
 180           
 0
 19 Oct 21, 11:13 PM

পূজামণ্ডপে হামলার দায় প্রশাসনের॥ হাসানুল হক ইনু  

পূজামণ্ডপে হামলার দায় প্রশাসনের॥ হাসানুল হক ইনু   

নিউজ ডেস্কঃ সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন সারাদেশে পূজামণ্ডপে হামলার দায় প্রশাসনকেই নিতে হবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লী পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। সাবেক এই মন্ত্রী বলেন, হামলা ঠেকানোর দায়িত্বে থাকা প্রশাসন ব্যর্থ হলো কেন? প্রশাসন কি অদক্ষ, নাকি গাফিলতি আছে, নাকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীদের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা আছে- তা সরকারকে তা তদন্ত করে দেখতে হবে। তা না হলে এই হামলার পুনরাবৃত্তি ঘটবে। ৩২ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হলো অথচ ৫০টিতে হামলা হলো। এর দায়দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

তিনি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু, সমাজের শত্রু। এদের দ্রুত বিচার আইনে তিন মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হোক। দৃশ্যমান শাস্তি হলে প্রতিয়মান হবে যে হামলাকারীরা রেহাই পায় না।এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে জানিয়ে তিনি বলেন, তাদের ক্ষয়ক্ষতিতে সহায়তা, বাড়িঘর নির্মাণসহ মন্দির পুনর্নির্মাণ রাষ্ট্রকেই করতে হবে। দেশের যে সব স্থানে এমন ঘটেছে, সেখানে রাষ্ট্রকে একই নীতি অনুসরণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন