News71.com
 Bangladesh
 19 Oct 21, 11:15 PM
 208           
 0
 19 Oct 21, 11:15 PM

ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যত ‍দ্রুত সম্ভব অ্যাকশন॥ মন্ত্রিপরিষদ সচিব

ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যত ‍দ্রুত সম্ভব অ্যাকশন॥ মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্কঃ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, ঘটনার যারা সূত্রপাত ঘটিয়েছে, তাদের বিষয়ে স্ট্যান (তাৎক্ষণিক) অ্যাকশন (ব্যবস্থা) নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ অক্টোবর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। কুমিল্লার বিষয়ে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জেলা-উপজেলা প্রশাসন কাজ করে, এখানে কি কোনো ঘাটতি আছে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ কেবিনেট মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) যে এটা স্ট্যান অ্যাকশনে যেতে হবে, যারা এর সঙ্গে জড়িত, তাদের অবশ্যই ধরতে হবে। পাশাপাশি জনগণকে একটু ধৈর্য্য ধরতে হবে, রিঅ্যাকশন করা যাবে না। আমার কোরআনের যদি কেউ অবমাননা করে, কোরআন আমাকে অথরিটি দেয়নি যে ঘরবাড়ি ভাঙব, সেটা ঠিক না। এটা অপরাধ। ধর্ম নিয়ে অবমাননাকর কিছু করা হলে প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে শাস্তির দাবি জানাতে পারি, কিন্তু ধ্বংসাত্মক কাজ করব, এটা সম্পূর্ণ আন-এক্সেপস্টেবল, এটা ঠিক না। ইসলামে যেটা সবচেয়ে বড় অপরাধ, ফিতনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন