News71.com
 Bangladesh
 20 Oct 21, 06:44 PM
 214           
 0
 20 Oct 21, 06:44 PM

আগামীকাল সিনোফার্মের আরও ৫৫ লাখ করোনা টিকা আসছে॥

আগামীকাল সিনোফার্মের আরও ৫৫ লাখ করোনা টিকা আসছে॥

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রেজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এছাড়াও আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন