News71.com
 Bangladesh
 20 Oct 21, 06:44 PM
 219           
 0
 20 Oct 21, 06:44 PM

কুমিল্লার মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ‘কুমিল্লার মণ্ডপে যে ব্যক্তি ঘটনা ঘটিয়েছে, সেই প্রধান অভিযুক্তকে আমরা শনাক্ত করেছি। সে বার বার তার অবস্থান পরিবর্তন করছে। খুব অল্প সময়ের মধ্যে তাকে আমরা ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। কুমিল্লায় কেন সে এই ঘটনা ঘটিয়েছে তা জানবো।’ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একটি স্বার্থান্বেষী মহল দেশে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে পল্লবীতে শাহীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। সেখানে ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত আসামিদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু সম্প্রতি ওই ভিডিও ফুটেজ ব্যবহার করে একটি মহল ফেসবুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও ইন্সপেকশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিচালক (এনটিএমসি) ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপারেশন্স) কর্নেল একে আজাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন