News71.com
 Bangladesh
 21 Oct 21, 11:09 AM
 173           
 0
 21 Oct 21, 11:09 AM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা॥ নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা॥ নিহত ২

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাবলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- পাবনা সদরের বাসিন্দা হান্নান মোল্লার ছেলে মো. স্বাধীন (২৪) ও তার শ্যালক মোস্তাক হোসেন (২৮)। তারা দুজনেই ঢাকার এনার্জি প্যাক নামে এক কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনা থেকে ঢাকায় যাচ্ছিলেন ওই দুই মোটরসাইকেলআরোহী। ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন