News71.com
 Bangladesh
 21 Oct 21, 11:09 AM
 181           
 0
 21 Oct 21, 11:09 AM

এলিট ফোর্স র্যাবকে সেরা রেটে সেবা দেবে গ্রামীণফোন॥

এলিট ফোর্স র্যাবকে সেরা রেটে সেবা দেবে গ্রামীণফোন॥

নিউজ ডেস্কঃ উন্নত টেলিযোগাযোগ ও আইসিটি সুবিধার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস (র‌্যাব)-এর অংশীদারী সম্পর্ককে আরও জোরদার করে তোলা হয়েছে। গত ১৮ অক্টোবর র‌্যাবের সদর দফতরে গ্রামীণফোন ও র‌্যাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়, যার আওতায় র‌্যাবের সমগ্র বাহিনীর মোবাইল নেটওয়ার্ককে একই প্ল্যাটফর্মের আওতায় আনার সুবিধা দিতে যাচ্ছে গ্রামীণফোন।

চুক্তি অনুসারে, র‌্যাবকে আগামী পাঁচ বছরের জন্য বাজারের সেরা রেটে আকর্ষণীয় ভয়েস, ডেটা এবং আইসিটি সুবিধা দেবে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে উভয় পক্ষই আরও উন্নত মাইলফলক অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখছে। র‌্যাবের ডিরেক্টর (কমিউনিকেশন অ্যান্ড এমআইএস) লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, এডিজি (অপারেশনস) কর্নেল কে এম আজাদ, এডিজি (অ্যাডমিনিস্ট্রেশন) ইমতিয়াজ আহমেদ, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিবিও কাজী মাহবুব হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন