News71.com
 Bangladesh
 21 Oct 21, 11:10 AM
 187           
 0
 21 Oct 21, 11:10 AM

অসাম্প্রদায়িক দেশ গড়তে জাতীয় সরকারের বিকল্প নেই॥ ডাঃ জাফরউল্লাহ

অসাম্প্রদায়িক দেশ গড়তে জাতীয় সরকারের বিকল্প নেই॥ ডাঃ জাফরউল্লাহ

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান সহিংসতা, দুর্নীতি রোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার (২০ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশে যেসব সমস্যা তৈরি হয়েছে তা একমাত্র সমাধান করতে পারে একটি জাতীয় সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে একটি কার্যকর রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে জাতীয় সরকারের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজকে সব মন্ত্রীদের এখানে আসা উচিৎ ছিল। আজকে প্রধানমন্ত্রীকে আবারো আহ্বান করছি অনুগ্রহ করে আপনি এখানে নিজে আসুন। আপনি একজন মা। আপনাকে দেখলে এদের দুঃখ অর্ধেক কমে যাবে। আপনাকে দেখলে পুলিশের সাহস বাড়বে। স্থানীয়রা বুঝবে আপনি তাদের পাশে আছেন। এদিকে পরিদর্শনে এসে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি অভিযোগ করে বলেন, একটি উগ্রসাম্প্রদায়িক গোষ্টীকে পৃষ্টপোষকতা দিয়ে তৈরি করা হচ্ছে। অথচ সরকার এই সম্প্রদায়ের গোষ্টীকে দমনের নামে নিজেদের ভোটবিহীন ক্ষমতাকে প্রলম্বিত করছে। পৃষ্টপোষকতার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখছে নিজেরাই। এর দায় সরকারকে নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন