
নিউজ ডেস্কঃ নরসিংদীতে সম্প্রতি ঘটে যাওয়া দুইটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুইটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬ আসামিকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র ও আলামত উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও জেলায় গত ১৪ দিনে সংগঠিত ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিকালে আরও ১৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের ৭ অক্টোবর বৃহস্পতিবার রায়পুরা উপজেলার অলিপুরা এলাকায় অজ্ঞাতপরিচয় এক মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।পরবর্তীকালে সন্ধান পেয়ে হত্যাকাণ্ডের শিকার রফিক মিয়ার ছেলের করা মামলার পরিপ্রেক্ষিতে ইজিবাইক ছিনতাই করে হত্যা এবং মরদেহগুমের অভিযোগে ইকবাল মিয়া (২০) এবং মো. বাবু মিয়াকে (২৪) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া ১১ অক্টোবর সোমবার শিবপুর উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে রিয়াদ মিয়া (২৬) নামে আরেকটি মরদেহ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।