News71.com
 Bangladesh
 21 Oct 21, 07:44 PM
 212           
 0
 21 Oct 21, 07:44 PM

এসকে সিনহাসহ ১১ জনের রায় পেছাল॥

এসকে সিনহাসহ ১১ জনের রায় পেছাল॥

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার রায় আবারও পিছিয়ে আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম পরে সংবাদ মাধ্যমকে জানান, রায় প্রস্তুত হয়নি। সে কারণে বিচারক নতুন তারিখ দিয়েছেন। আর ওই সময় পর্যন্ত ছয় আসামির জামিন বহাল রাখা হয়েছে বলে তাদের আইনজীবী মো. শাহীনুর ইসলাম অনি জানিয়েছেন।এর আগে গত ৫ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় তারিখ পিছিয়ে পরবর্তী রায় ঘোষণার জন্য ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দিন ধার্য করা হয়। ২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন সাত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন