
নিউজ ডেস্কঃ সারাদেশে সাম্প্রদায়িক হামলায় হামলাকারী ও মদদদাতাদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ এর সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউসিএলবির সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মানস নন্দী, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভুইয়া ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল শিকদার।