News71.com
 Bangladesh
 22 Oct 21, 12:33 PM
 202           
 0
 22 Oct 21, 12:33 PM

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ॥

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ॥

নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস শুক্রবার (২২ অক্টোবর)। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক নিরাপদ করতে হলে কমপক্ষে ৬৭ লাখ চালককে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবহেলার কারণে এই করোনাকালে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে এবং এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, দুর্ঘটনার ধরণ বদলেছে। এখন মুখোমুখি দুর্ঘটনার চেয়ে পেছন থেকে আঘাতের ঘটনা ঘটছে বেশি। এতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ঢাকাসহ সারা দেশে ২২২ ব্লগস্পট যদি ঠিক করা হয়, তাহলে দুর্ঘটনার ৪০ শতাংশই কমে আসবে। তবে সর্বশেষ মাত্র ১২টি ঠিক করা হয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র চালকদের দায়ী করলে চলবে না, পথচারীও এখানে অনেকাংশে দায়ী। ফুটপাত না থাকলে পথচারীদের ডান পাশ দিয়ে হাঁটতে হবে। এছাড়া বেশ কিছু নির্দেশনা আছে তা তারা মানেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন