News71.com
 Bangladesh
 22 Oct 21, 12:34 PM
 210           
 0
 22 Oct 21, 12:34 PM

বাল্যবিয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে চেষ্টা করছি॥

বাল্যবিয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে চেষ্টা করছি॥

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে কিছু প্রত্যন্ত অঞ্চলে স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ে বেশি হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বাল্যবিয়ে হয়ে যাওয়া শিক্ষার্থীদের আবার ক্লাসে ফিরিয়ে আনতে। তারা অনেকেই স্থানান্তরিত হয়ে গেছে। স্থানান্তরিত হলেও তারা যেখানেই আছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ক্লাসে অংশগ্রহণ করেন তার জন্য আমরা চেষ্টা করছি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্সরুমে অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম (ভার্চ্যুয়ালি) উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওরিয়েন্টশনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মো. মশিউর রহমান ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে এবং পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন