News71.com
 Bangladesh
 23 Oct 21, 10:45 AM
 191           
 0
 23 Oct 21, 10:45 AM

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে॥ দাবি বাস্তবায়নে কমিটি

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে॥ দাবি বাস্তবায়নে কমিটি

নিউজ ডেস্কঃ ফেনীতে বিভিন্ন স্তরের নাগরিক নেতাদের এক মতবিনিময় সভায় ফেনীবাসী চট্টগ্রাম বিভাগেই থাকার পক্ষে অভিমত ব্যক্ত করেছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক নেতাদের মতামতের সমন্বয়, প্রতিফলন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুর হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীকে সদস্য সচিব করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সাম্প্রতিক সময়ে দেশে আরও দুটি প্রশাসনিক বিভাগ গঠনের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়ে ফেনীর নাগরিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, বিএমএ ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক বিমল চন্দ্র দাস, ব্যবসায়ী নেতা পারভেজুল ইসলাম হাজারী, ইকবাল আলম, শিক্ষক নেতা মোছাদ্দেক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংবাদিক আসাদুজ্জমান দারা, রফিকুল ইসলাম, আতিয়ার সজল, শেখ ফরিদ আক্তার, আরিফুল আমিন রিজভী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন