News71.com
 Bangladesh
 26 Oct 21, 09:59 PM
 222           
 0
 26 Oct 21, 09:59 PM

সাম্প্রদায়িক হামলা॥ বিচারিক তদন্ত চেয়ে রিট

সাম্প্রদায়িক হামলা॥ বিচারিক তদন্ত চেয়ে রিট

নিউজ ডেস্কঃ সম্প্রতি কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে বিচারিক হাকিম দিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। অ্যাডভোকেট অনুপ কুমার সাহাসহ দুইজন আইনজীবী এ রিট দায়ের করেছেন। বুধবার (২৬ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন