News71.com
 Bangladesh
 28 Oct 21, 12:05 PM
 184           
 0
 28 Oct 21, 12:05 PM

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজার টিকা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ফাইজার টিকা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজার কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে এখন পর্যন্ত আমেরিকান জনগণ বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। বুধবার ( ২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে।

মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২-১৭ বছর বয়সী বাংলাদেশীদের টিকাদানে সক্ষম। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। এছাড়াও আমরা বাংলাদেশী শত শত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা ফাইজারের এই টিকাগুলো ১২ ও তদুর্ধ্ব বয়সী শিশুদের নিরাপদে দিতে পারে। আমরা আশা করি এই টিকা তরুণবয়সী বাংলাদেশীদের বিশেষ করে । শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা পরিপূর্ণভাবে তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকান্ড শুরু করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন