News71.com
 Bangladesh
 28 Oct 21, 12:07 PM
 163           
 0
 28 Oct 21, 12:07 PM

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন॥

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন॥

নিউজ ডেস্কঃ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই আইনের কিছু বিধি ডিজিটাল অপরাধের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রাসেলসে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। বুধবার (২৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশিয়া প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগ্যান্ড। বৈঠকে ইউপিআর প্রণীত সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশকে উৎসাহিত করেছে ইইউ। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। উভয় পক্ষই কোভিড পরবর্তী সময়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো ফর্মে সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যের নিন্দা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন