News71.com
 Bangladesh
 28 Oct 21, 12:18 PM
 194           
 0
 28 Oct 21, 12:18 PM

বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে॥ এনামুল হক শামীম

বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে॥ এনামুল হক শামীম

নিউজ ডেস্কঃ পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সে কারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। কিন্তু বিএনপির আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ হবে না। বুধবার (২৭ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা, সেই অপচেষ্টা। কিন্তু বিএনপির আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নাই। ক্ষমতায় আসতে হলে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির কাজই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, দেশ বিরোধী ষড়যন্ত্র করা। এসব করে ক্ষমতায় যাওয়া যায় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ১৮ বার জাতিসংঘে ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। একারণেই বিশ্বনেতৃবৃন্দ বলেন, " সততা, মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। আর বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন