News71.com
 Bangladesh
 28 Oct 21, 12:20 PM
 197           
 0
 28 Oct 21, 12:20 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৭৫॥

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৭৫॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ছয়টা থেকে বুধবার (২৭ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৮ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৬,৭৫৪ পিস ইয়াবা, ১৮ কেজি ৯৬৪ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৩২৯ বোতল ফেনসিডিল ও ২৫ টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন