News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:51 PM
 150           
 0
 28 Oct 21, 01:51 PM

কাপ্তাইয়ে ২ গ্রুপের সংঘর্ষ আটক ৪॥

কাপ্তাইয়ে ২ গ্রুপের সংঘর্ষ আটক ৪॥

নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সজিবুর রহমান (৪৫) নিহত হওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরিফুল ইসলাম বাবু (২৫) নামে এক যুবকসহ চারজনকে আটক করেছে। তবে আটক অন্যান্যদের নাম পুলিশ জানায়নি। বুধবার (২৭অক্টোবর) সকালে কাপ্তাই ইউনিয়নের সুইডিশ কলোনি এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৬অক্টোবর) দিনগত রাতে নতুনবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আকতার আলম, আওয়ামীলীগের কর্মী আব্দুল জলিল, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মাহামুদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দীন সুমন, ছাত্রলীগ নেতা জহির, সোহেল, আরমান, ইসমাইল, রিয়াদ, পারভেজ এবং কাপ্তাই ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আ.লীগের সমর্থন বঞ্চিত স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দীন পাটোয়ারী বাদল গ্রুপের সমর্থক সালাউদ্দীন, আলাউদ্দীন, মা বেকারির মালিক মোশারফ ও আমির নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল জলিল নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা সদর হাসপাতাল এবং স্থানীয় ফার্মেসিগুলোতে চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন