News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:53 PM
 162           
 0
 28 Oct 21, 01:53 PM

শীত না আসতেই কুয়াশা॥ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

শীত না আসতেই কুয়াশা॥ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে আবু শাহ মিনু (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুতে এ ঘটনা ঘটে। মিনু বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ী এলাকার মৃত আলাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভজনপুর ইউনিয়ন থেকে বাড়ি ফেরার পথে ভেরসা সেতুর কাছে গেলে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিনু। এতে সেতুর রেলিংয়ে ধাক্কা খেলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা ঘটনাটি দেখে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। পরে কর্তব্যরত চিকিৎসক মিনুকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন