News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:53 PM
 168           
 0
 28 Oct 21, 01:53 PM

রাঙামাটিতে সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত।।

রাঙামাটিতে সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূত।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বের্গ ভন লিন্ডে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে চেয়ারম্যানের অফিস কক্ষে এ সভা হয়। উভয় রাষ্ট্রের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, পার্বত্য চট্টগ্রামে এটা তাদের প্রথম সফর। উভয় সরকার উন্নয়নমূলক কাজের মধ্যে জলবায়ু, মানবাধিকার, জেন্ডার বিষয়ে বিভিন্ন দেশে কাজ করে। তারা এখানে এসেছে, এখানকার পরিস্থিতি সম্পর্কে বুঝতে। পার্বত্য চুক্তির আলোকে গঠিত পরিষদগুলো এখানে কীভাবে উন্নয়নমূলক কাজ করে।

করোনাকালে এখানকার মানুষ কীভাবে তাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে এসব সম্পর্কে তারা জানতে চান। চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী রাষ্ট্রদূতদ্বয়কে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপের দুইটি গুরুত্বপূর্ণ দেশ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা দেখার জন্য এসেছে, এজন্য রাঙ্গামাটিবাসীর পক্ষ থেকে রাষ্ট্রদূতদ্বয়কে ধন্যবাদ জানাই। তিনি সংক্ষিপ্তাকারে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত পরিষদ ব্যবস্থা, হস্তান্তরিত বিভাগ, জেলার উন্নয়ন কার্যক্রম সমন্বয়, এনজিও সমন্বয় এবং পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন