News71.com
 Bangladesh
 09 Nov 21, 12:15 PM
 183           
 0
 09 Nov 21, 12:15 PM

অবশেষে তোলা হয়েছে আরিচায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরীকে॥

অবশেষে তোলা হয়েছে আরিচায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরীকে॥

নিউজ ডেস্কঃ পদ্মা নদীতে ১৪টি পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ে একাংশ তলিয়ে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে তোলা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ পদ্মা নদী থেকে তোলা হয়েছে বলে বিআইডব্লিউটিএর প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান নিশ্চিত করেছেন । তিনি বলেন, বিআইডব্লিউটিএ ও বেসরকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর যানবাহন নিয়ে পাঁচ নম্বর ফেরি ঘাটে পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। পরে ফেরিটি তুলতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ব্যর্থ হয়। এরপর ফেরিটি তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌখিক চুক্তি করে জেনুইন এন্টারপ্রাইজ এর সঙ্গে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন