News71.com
 Bangladesh
 09 Nov 21, 10:24 PM
 227           
 0
 09 Nov 21, 10:24 PM

গণপরিবহনে নির্ধারিতের চেয়ে বেশি ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা॥

গণপরিবহনে নির্ধারিতের চেয়ে বেশি ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা॥

নিউজ ডেস্কঃ বেশি ভাড়া নেওয়া পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ কথা জানান সেতুমন্ত্রী।


পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নেতাদের পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা পুনঃনির্ধারিত হারে ভাড়া আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও গত সোমবার (৯ নভেম্বর) বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে সরকার ডিজেলচালিত যাত্রীবাহী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে বলেও জানান সেতুমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন