
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে প্রায় ১৫ লাখ টিকা উপহার দিচ্ছে সৌদি আরব। আর ৩৩ লাখ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড। মঙ্গলবার ( ৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছেন। আগামী ২/৩ দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে । এদিকে পোল্যান্ড ৩৩ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আওতায় পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দেবে।