News71.com
 Bangladesh
 11 Nov 21, 11:13 AM
 173           
 0
 11 Nov 21, 11:13 AM

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি চায় জনগণ॥ মিজানুর রহমান মিনু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি চায় জনগণ॥ মিজানুর রহমান মিনু

নিউজ ডেস্কঃ দেশে দ্রব্যমূল্যের দাম যেকোনো সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে। নিত্যপণ্যের অগ্নিমূল্যের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গরীব মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, শান্তি নেই। তাই দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি চায়। এই সরকারের পরিবর্তন চায়। রাজশাহীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এ কথা বলেন।

রাজশাহী মহানগরীর মালোপাড়ায় থাকা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বুধবার (১০ নভেম্বর) বিকেলে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে, একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে মিছিলটি মূল সড়কে উঠতে দেয়নি পুলিশ। দলীয় কার্যালয়ের নিচে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, দেশ আবারও ১৯৭৪’র মতই ধাবিত হচ্ছে। এই সরকার জনগণের ওপর জল্লাদের মত চেপে বসেছে। ভয়ে কেউ কথা বলতে পারছেনা। প্রতিবাদ করলেই মামলা, হামলা, খুন, গুম এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। দেশে গণতন্ত্র নেই। আর জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতাও নেই। তাই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সব নিত্যপণ্যের দামই এখন আকাশচুম্বি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন