News71.com
 Bangladesh
 11 Nov 21, 09:39 PM
 228           
 0
 11 Nov 21, 09:39 PM

প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও করায় শরীয়তপুরে ২ সাংবাদিককে মারধর॥

প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও করায় শরীয়তপুরে ২ সাংবাদিককে মারধর॥

নিউজ ডেস্কঃ শরীয়তপুর সদর উপজেলায় প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার দৃশ্য ভিডিও করায় দুই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর একটায় সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের দশরশি ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইনের কর্মী-সমর্থকেরা দুই সাংবাদিককে মারধর করেন।মারধরের শিকার দুই সাংবাদিক হলেন- ডিবিসি চ্যানেলের শরীয়তপুর জেলা প্রতিনিধি বি এম ইশ্রাফিল, দীপ্ত টিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রাজিব হোসেন।


স্থানীয় ভোটার ও সাংবাদিকেরা জানান, তুলাসার ইউপির বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছেন এমন খবর পেয়ে দুপুর একটায় বি এম ইশ্রাফিল, রাজিব হোসেন রাজন, সগির হোসেন, ইব্রাহীম হোসেন ও মেহেদী হাসান ৭ নম্বর ওয়ার্ডের দশরশি ইবতেদায়ি মাদ্রাসাকেন্দ্রে যান। প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার দৃশ্য ভিডিও করলে আওয়ামী লীগের কর্মীরা ডিবিসির ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তারা সাংবাদিক ইশ্রাফিল ও রাজিব হোসেনকে কেন্দ্রের বাইরে এনে মারধর করেন। এ সময় সহকর্মীরা দুই সাংবাদিককে উদ্ধার করে রঙ্গেরবাজার এলাকায় নিয়ে যান। হামলাকারীরা সেখানেও হামলে পড়েন। পরে আহত দুই সাংবাদিককে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন