
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত জোয়ারসাহারা এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।