News71.com
 Bangladesh
 27 Nov 21, 06:28 PM
 298           
 0
 27 Nov 21, 06:28 PM

পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে জাতীয় সংসদে এমপি হারুনের বক্তব্য॥

পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে জাতীয় সংসদে এমপি হারুনের বক্তব্য॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে খেলতে আসা পাকিন্তান ক্রিকেট দলের পক্ষে মাঠে স্লোগান ও পাকিস্তানের পতাকা উড়ানোকে কেন্দ্র করে সমালোচনা ও প্রতিবাদ হচ্ছে বিভিন্ন স্থানে। অথচ সংসদ অধিবেশনে পাকিস্তান ক্রিকেট দলের পতাকা উড়ানোর সমালোচনাকে ‘বিদ্বেষপূর্ণ কথা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে সোচ্চার কণ্ঠে বক্তব্য রাখেন। তিনি বলেন, সমর্থকরা মাঠে পতাকা উড়িয়েছে। এই পতাকা উড়ানো কেন্দ্র করে নানা কথা বলা হচ্ছে। সংসদে এমপিরাও বলেছেন।

বিএনপির এই সাংসদ আরও বলেন এমপি পাকিস্তান খেলতে এসেছে, তারা আমাদের মেহমান, অতিথি। এটাকে কেন্দ্র করে কেন এসব বলা হচ্ছে। বিদ্বেষপূর্ণ কথা বলা হচ্ছে। এমন না করে তাদেরকে তো আনা দরকার ছিল না, কেন আসতে দিলেন। ডেকে এনে একটা দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা সঠিক না। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। নিজের বক্তব্যে হারুনুর রশিদ যুদ্ধাপরাধ মামলায় মোমিন তালুকদারের বিচারের প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি এ সংসদের সদস্য ছিলেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বিদেশ সফর করেছেন। এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি বিচারের বিষয়ে কথা বলতে পারেন না। এরপর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হারুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন