News71.com
 Bangladesh
 28 Nov 21, 06:52 PM
 218           
 0
 28 Nov 21, 06:52 PM

বাংলা একাডেমি পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা॥

বাংলা একাডেমি পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা॥

নিউজ ডেস্কঃ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল বাংলা একাডেমি পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকিনটোশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা হুসাইন-মর্গ্যান ও কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ফারোহা সোহরাওয়ার্দী। রোববার (২৮ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রতিনিধিদলকে বাংলা একাডেমিতে স্বাগত জানান। এ সময় বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, একাডেমির পরিচালক, উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে মার্কিন দূতাবাসের সঙ্গে এ সময় এক দ্বিপাক্ষিক বৈঠকে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্বের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংযোগকে অনুবাদ কর্মসূচির মাধ্যমে কার্যকর করার প্রয়াস চালিয়ে এসেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন চিন্তাচর্চা, সাহিত্যকর্ম এবং ফোকলোর বিষয়ক বইপত্র বাংলায় অনুবাদ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ফোকলোর প্রতিনিধিদলের পারস্পরিক সফর, উভয় দেশের আন্তর্জাতিক ফোকলোর কর্মশালায় বাংলাদেশ ও মার্কিন ফোকলোরবিদদের অংশগ্রহণ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে সমকালীন মার্কিন ও বাংলা সাহিত্য এবং ফোকলোর চিন্তার পারস্পরিক অনুবাদ ও আদান-প্রদান দুদেশের সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন