News71.com
 Bangladesh
 28 Nov 21, 06:56 PM
 343           
 0
 28 Nov 21, 06:56 PM

বুয়েটছাত্র আবরার হত্যা মামলার ২২ আসামি এজলাসে॥

বুয়েটছাত্র আবরার হত্যা মামলার ২২ আসামি এজলাসে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেওয়া হবে দুপুরে। রায় ঘোষণার আগে ২২ আসামিকে আদালতের এজলাসে নেওয়া হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা করার কথা রয়েছে। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার রায় দেওয়া হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। এদিকে রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। এবার রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে মামলার বিচারকাজ। এই মামলায় চার্জশিটভূক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে তদন্ত চলাকালে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন