News71.com
 Bangladesh
 28 Nov 21, 07:00 PM
 226           
 0
 28 Nov 21, 07:00 PM

ভোটদানের গোপন কক্ষে যাওয়ায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার॥

ভোটদানের গোপন কক্ষে যাওয়ায় পোলিং কর্মকর্তা প্রত্যাহার॥

নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করায় নির্বাচনী পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করেছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরশুরাম উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। ওই পোলিং কর্মকর্তা এক বৃদ্ধাকে ভোটকেন্দ্রে বাটন টিপে সহযোগিতা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাৎক্ষণিক তাকে প্রত্যাহার করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন