News71.com
 Bangladesh
 28 Nov 21, 07:02 PM
 222           
 0
 28 Nov 21, 07:02 PM

উন্নয়নশীল দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি অনেক বড় অর্জন॥ প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি অনেক বড় অর্জন॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি অনেক বড় ও বিরল অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিকল্পিতভাবে সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।যে গতি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ গতি কেউ রোধ করতে পারবে না। রোববার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সমাপনী ভাষণে এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম। তা আমরা বাস্তবায়ন করেছি, আমরা বিভিন্ন কাজ করেছি খুব পরিকল্পিতভাবে। এর ফলে স্বল্পন্নোত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এ গতি যেন আর কেউ রোধ করতে না পারে। আছে অনেক রকমের চক্রান্ত তো থাকবেই সেগুলো মাথাই নিয়ে আমাদের চলতে হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি এটা বাংলাদেশের জনগণেরই অবদান। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন