News71.com
 Bangladesh
 29 Nov 21, 12:02 PM
 197           
 0
 29 Nov 21, 12:02 PM

প্রধানমন্ত্রী ফেলোশিপে আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত॥

প্রধানমন্ত্রী ফেলোশিপে আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয় ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চতর শিক্ষায় (পিএইচডি ও মাস্টার্স) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে। বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে এই ফেলোশিপে জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিক যাঁরা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তাঁরাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে ভর্তির শেষ তারিখ ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ জুন ২০২২-এর মধ্যে হতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২১, বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট। The Times Higher Education World University overall ranking 2022 অনুযায়ী মাস্টার্সের জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০-এর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে হবে। আবেদনপত্র গ্রহণ ও মূল্যায়নের ক্ষেত্রে উল্লিখিত র‍্যাঙ্কিংয়ের বাইরে অথবা অন্য কোনো র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন