News71.com
 Bangladesh
 29 Nov 21, 12:02 PM
 215           
 0
 29 Nov 21, 12:02 PM

বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা॥ গুলিবিদ্ধ ৩

বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা॥ গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর বাড়িতে ও তার মালিকানাধীন মার্কেটে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলার আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুর স্ত্রী মহিলা দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও অনুর ছোট ভাই রফিকুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছুড়লে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ বলছে দুই পক্ষের সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটলেও পুলিশ গুলি ছোড়েনি। উভয়পক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু রোববার বিকেলে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে বলেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন শাওনের নেতৃত্বে ৫/৬ জন তার ছোট ভাই রফিকুলকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন। ৭ লাখ টাকা ছিনতাই ও রফিকুল ইসলামকে মারধরের প্রতিবাদে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি রোববার সন্ধ্যায় আড়াইহাজার বাজারে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার স্ত্রী মহিলা দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে রাতে ছাত্রলীগ নেতা নামধারী ইমতিয়াজ হোসেন শাওনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অনুর বাসভবন ও মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। তাদের বাধা দিতে গেলে মহিলা দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারকেও বেধড়ক মারধর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন