News71.com
 Bangladesh
 29 Nov 21, 08:07 PM
 302           
 0
 29 Nov 21, 08:07 PM

সরকারের উন্নয়নের কথা শুনে মানুষ বেকুব হয়ে যাচ্ছে॥ মাহমুদুর রহমান মান্না

সরকারের উন্নয়নের কথা শুনে মানুষ বেকুব হয়ে যাচ্ছে॥ মাহমুদুর রহমান মান্না

নিউজ ডেস্কঃ এদেশের উন্নয়নের কথা শুনে কেউ বিস্মিত হচ্ছে না, বেকুব হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত কল্যাণরাষ্ট্র ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সাড়ে তিন কোটি মানুষ প্রায় দরিদ্র হয়ে গেছে। তারপরও উনারা (সরকার) বলছেন আমরা উন্নয়নের মডেল তৈরি করছি।

এই সরকারকে মানুষ পছন্দ করে না, সামগ্রিকভাবে ভোট ডাকাতি করার কারণে, দুঃশাসন চালানোর জন্যে, শুধু এক ব্যক্তির কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য আজ মানুষ তাদের পছন্দ করে না। এই সরকার সত্য কথা বলেলেও মানুষ বিশ্বাস করে না। মানুষের সুখও একটা বড় জিনিস আমার কাছে টাকা আছে। কিন্তু রাস্তায় বের হলে হঠাৎ কোন এক গাড়ি আমাকে চাপা দিতে পারে। সেটা সিটি কর্পোরেশনের গাড়ি অথবা সুন্দর কোন গাড়ি। আমার রাস্তায় কোন নিরাপত্তা নেই, চলাবার কোন নিরাপত্তা নেই। আমি যে টাকা বেতন পাই তা দিয়ে চলে না। কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নয়ন আমি সেইটাকেই বলবো যেটা মানুষের সব প্রয়োজন মিটিয়ে সমুদ্রের দিকে নিয়ে যায়। সরকারকে ফাঁকিবাজ উল্লেখ করে তিনি বলেন, ফাঁকি দিয়ে মানুষের ভোট কেড়ে নেয়, ফাঁকি দিয়ে মানুষের অধিকার কেড়ে নেয়, ফাঁকি দিয়ে অর্থনিয়োগ বোঝায়, জিডিপি নির্ভর উন্নয়নও এ ধরনের ফাঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন