News71.com
 Bangladesh
 01 Dec 21, 09:32 PM
 192           
 0
 01 Dec 21, 09:32 PM

বাসে অগ্নিসংযোগের দায়ে ৩০০ জনের নামে মামলা॥

বাসে অগ্নিসংযোগের দায়ে ৩০০ জনের নামে মামলা॥

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় মৃত্যুর ঘটনায় বাসে আগুন ও ভাঙচুরের অভিযোগে হাতিরঝিল থানায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে এই থানায় এই মামলাটি দায়ের করেন। বুধবার (১ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ। তিনি বলেন, সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’ বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে চলমান গাড়ি ভাঙচুর ও পেট্রোলবোমা দিয়ে গাড়িতে আগুন এবং পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। এ ঘটনায় আজ একটি মামলা হয়েছে ২৫০-৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন