News71.com
 Bangladesh
 01 Dec 21, 09:32 PM
 181           
 0
 01 Dec 21, 09:32 PM

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ-চীন চুক্তি স্বাক্ষর॥

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ-চীন চুক্তি স্বাক্ষর॥

নিউজ ডেস্কঃ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকার আমিন বাজারে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কারখানা তৈরি করা হবে। বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড চীনের প্রতিষ্ঠান সিএমইসিয়ের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের মতো একটি অতিরিক্ত জনসংখ্যার দেশে বর্জ্য নিষ্কাশন একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেখান থেকে বের হয়ে এসে এ বর্জ্যগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন