News71.com
 Bangladesh
 01 Dec 21, 09:33 PM
 194           
 0
 01 Dec 21, 09:33 PM

আফ্রিকা থেকে দেশে ফিরতে ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট॥

আফ্রিকা থেকে দেশে ফিরতে ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট॥

নিউজ ডেস্কঃ আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসা যাত্রীদের ৪৮ ঘণ্টা আগে করা করোনা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীতে বিপিএস অডিটোরিয়ামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে 'সমতার বাংলাদেশ, এইডস ও মহামারি হবে শেষ' শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, যে সব যাত্রী আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। দেশে আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনার rt-pcr টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। যেকোনো দেশ থেকে টেস্ট ছাড়া কেউ এলে, তাদেরকেও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা বিদেশে থাকেন, বিশেষ করে যারা আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে রয়েছেন, আমি তাদেরকে আহ্বান করবো, তারা যেন তাদের স্ব-স্ব স্থানে অবস্থান করেন। দেশের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে থাকার আহ্বান করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন