News71.com
 Bangladesh
 01 Dec 21, 09:33 PM
 170           
 0
 01 Dec 21, 09:33 PM

আরও ১২১ ডেঙ্গু রোগী হাসপাতালে॥

আরও ১২১ ডেঙ্গু রোগী হাসপাতালে॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়েরে মধ্যে নতুন মৃত্যু নেই। বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২১ জন। এর মধ্যে ঢাকাতে ৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৮২ জন।


এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৩২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ২৪৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ৩৪৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৯২৪ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন