
নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম হাসিবুল বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। বুধবার (০১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত হাসিবুলকে উদ্ধার করে ঢাকা মেকিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রেজাউল করিম মাসুম জানান, কমলাপুলগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। তাকে উদ্ধার করে দ্রুত সাফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের সহকর্মী মো. আলম জানান, নিহত হাসিবুলের বাড়ি যশোর শার্শা উপজেলায়। মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি। থাকতেন ওই হাসপাতালেই। রাতে বাজার করতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।