News71.com
 Bangladesh
 02 Dec 21, 10:07 PM
 159           
 0
 02 Dec 21, 10:07 PM

বাংলাদেশেই অনেক ভালো ডাক্তার আছে॥ তথ্যমন্ত্রী

বাংলাদেশেই অনেক ভালো ডাক্তার আছে॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বদ্ধ পরিকর। তার পরিবাব যেভাবে চায়, সেভাবেই চিকিৎসা দেওয়া হবে। আমাদের দেশেও অনেক ভালো ডাক্তার আছে।
বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে টেনে-হিঁচড়ে নামাতে হবে। আমাদের নামাতে গিয়ে আপনারাই পড়ে গেছেন। আরও নামাতে গেলে আরও পড়বেন।

রামপুরার ঘটনা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি শ্রেণি ছাত্রদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। রামপুরার ঘটনাও তেমন ঘটনা বলেই জানতে পেরেছি। দেশে কিছু পরগাছা আছে, তারা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি ছাত্রদের বলব, ঢাকায় আমরা হাফ ভাড়ার ব্যবস্থা করেছি, চট্টগ্রামেও আলোচনা চলছে। তোমরা সকলে রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন