News71.com
 Bangladesh
 03 Dec 21, 10:48 PM
 200           
 0
 03 Dec 21, 10:48 PM

রক্তক্ষরণ চলতে থাকলে বাঁচবেন না বেগম খালেদা জিয়া॥ মির্জা ফখরুল

রক্তক্ষরণ চলতে থাকলে বাঁচবেন না বেগম খালেদা জিয়া॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে ‘তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশিদিন চলে তাহলে তিনি বাঁচবেন না। শুক্রবার (৩ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে অত্যন্ত সচেতনভাবে হত্যা করা হচ্ছে- এই কথা আমরা বার বার বলছি। পৃথিবীর সব দেশ এটা জানে। আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলেছেন যে, দেশনেত্রীকে বাইরে চিকিৎসার সুযোগ দেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে এসব করে কোনো লাভ হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

পদ্মা-মেঘনা-যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তোমাদের তখতে তাউস ভেঙে ছারখার হয়ে যাবে। তিনি বলেন, আমাদেরকে আজকে জেগে উঠতে হবে। এই দুরাত্মা, দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থে আমাদেরকে ন্যায়-সত্য-মুক্ত-সুন্দর গণতান্ত্রিক সরকার ও মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন