News71.com
 Bangladesh
 04 Dec 21, 07:06 PM
 180           
 0
 04 Dec 21, 07:06 PM

ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাত॥

ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে ত্রিপুরায় বৃষ্টিপাত॥

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব সরাসরি ত্রিপুরা রাজ্যে না পড়লেও এর জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে আগরতলাসহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। স্থানীয় সময় দুপুর ১টা ৪৫মিনিট থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী জাওয়াদের প্রভাবে শনিবার (৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী বুধবার (৮ ডিসেম্বর) থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। অসময়ে বৃষ্টির সম্ভাবনা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন রাজ্যের চাষিরা। শীতকাল সবজি চাষের মৌসুম। এ সময় বেশি বৃষ্টি হলে জমিতে পানি জমে তা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন