
নিউজ ডেস্কঃ শহীদ শেখ ফজলুল হক মনির লেখনি যুবসমাজের জন্য পাথেয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কররেরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ব্যারিস্টার শেখ তাপস বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি কখনোই সত্য প্রকাশে দ্বিধা করেননি।
লেখনির মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তিনি তুলে ধরেছেন। এছাড়াও মুজিববাদের নীতি-আদর্শ কি হবে এবং মুজিববাদ বিস্তারে সংগঠনের নেতা কর্মীদের কি করতে হবে এ ব্যাপারে তিনি তার লেখনির মাধ্যমে পরামর্শ দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন। জাতি গঠনে যুবসমাজকে কিভাবে নিয়োজিত করা যায় সে বিষয়ে শহীদ শেখ ফজলুল হক মনি যে সকল নির্দেশনা রেখে গেছেন তা বর্তমান প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। তিনি বলেন, শেখ ফজলুল হক মনি ছাত্রজীবন থেকেই জাতির পিতার নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন।